দেশের প্রায় প্রতিদিনই এখন উদ্বোধন করা হচ্ছে বড় বড় সব মেগা প্রজেক্ট। স্বপ্নের প্রমত্তা পদ্মার বুকে সেতু উদ্বোধনে পর চলছে যানচলাচল এখন চালু হয়েছে রেল যোগাযোগ। দেশের আধুনিক তৃতীয় বিমানবন্দর টার্মিনাল। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরতে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো উন্নয়ন শোভাযাত্রা। জেলার সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর কলমাকান্দায় এই উন্নয়ন শোভাযাত্রা করছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার বেলা ১২ টায় দূর্গাপুর পৌর শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে দূর্গাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা উপজেলা অভিমুখে যাত্রা করে। দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় শিক্ষক , মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পরে দিনব্যাপী কলমাকান্দা উপজেলা শহর প্রদক্ষিণ করে তৃনমুল মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ঝুমা তালুকদার।
তিনি নেত্রকোনা- ১ (কলমাকান্দা দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের কন্যা।
এ সময় ঝুমা তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে পরপর তিনবার এই অঞ্চল থেকে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেছেন এখানকার ভোটাররা। সরকার সীমান্তবর্তী এই দুই উপজেলায় রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট সহ নানামুখী উন্নয়ন হয়েছে। সামনের দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে আমরা মূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করছি। সামনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যেন এই আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশে এখন নানামুখী মেগা প্রজেক্ট উদ্বোধন হচ্ছে এই আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা গ্রাম পর্যায়ে এই উন্নয়ন শোভাযাত্রা আয়োজন করেছি।
আমি নেত্রকোনা ১ আসনের একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের মাঝে থেকে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল এ আসনে একজন যোগ্য এবং সৎ প্রার্থীকে নৌকার মনোনয়ন দিবেন বলে আমরা বিশ্বাস করি।
মন্তব্য করুন