গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৮) নামে এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া গ্রামে নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের আবাসিক ভবনের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে । নিহত রনি শেখ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে । সে মাওনা উত্তরপাড়া নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই ইসমাইল হোসেন ঘটবার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় রনি শনিবার রাতের খাবার খেয়ে তার নিজ রুমে শুয়ে পড়ে। পরে সকালবেলা তার রুমমেট মোঃ ফেরদৌস আলম রনিকে ঘরের বেলকুনির গ্রীলের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে আশপাশের লোকজন দের ডাকাডাকি করে।পরবর্তীতে কারখানার কর্তৃপক্ষ শ্রীপুর থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আত্মহত্যার কারন জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।