বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনী জেলা শিক্ষক সমিতির আলোচনা সভা ফেনী লায়ন্স ক্লাবে রাত ৮:০০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সভায় উপস্হিত হয়েছেন সমিতির সেক্রেটারী মোর্শেদ হোসেন, সভাপতি ফারুক আহমেদ, সহ- সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাইয়ুম খান জুয়েল এবং শিক্ষক সমিতির ফুলগাজী মহিলা কলেজ,রাজাপুর কলেজ, সাউথ ইষ্ট কলেজ, হাসানপুর কলেজ, চাঁদগাজী কলেজের শিক্ষকবৃন্দ খুব গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সভায় সেক্রেটারী মোর্শেদ হোসেন বলেন,শিক্ষকদের দাবী বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারের কাছে দাবী জানান। শিক্ষক দিবস উপলক্ষে সরকারের কাছে দাবী জাতীয়করন, নন এমপিও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবিলম্বে অন্তর্ভুক্ত করা।বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয়করণের আওতায় আনলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারবে।

শিক্ষকদের বেতনবৃদ্ধির ব্যাপারে সরকারের কাছে অনুকম্পা কামনা করছেন। পরিশেষে শিক্ষকবৃন্দ বলেন, সরকারকে আরো সতর্কতা অবলম্বন করে শিক্ষার মান বৃ্দ্ধি করতে হবে। গুনগত মান শিক্ষা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।২০২৪ সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করনে সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

সাংগঠনিক সম্পাদক আবদুল হাইয়ুম খান বলেন, শিক্ষা একটি সকলের মৌলিক অধিকার। শিক্ষার মান মর্যাদা বাড়াতে হবে এবং বিদেশির শিক্ষকদের মত বেতন কাঠামো বৃদ্ধি করতে হবে। নি:সন্দেহে বাংলাদেশের শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি হবে।