কলাপাড়ায় কুয়াকাটা-ঢাকা গামী ডলফিন পরিবহন থেকে ২বস্তা কচ্ছপ উদ্ধার করে নিজামপুর কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ডলফিন যোগে অবৈধ কচ্ছপ ইন্ডিয়া পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর হতে কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিওর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। ওই যাত্রীবাহী ডলফিন বাসটি তল্লাশী করে ২টি বস্তায় ৬২টি অবৈধ কচ্ছপ উদ্ধার করে।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকেলে বন প্রহরী, বন বিভাগ, মহিপুর মো. ফরিদ উদ্দিনের সাথে সমন্বয় করে এ্যানিমেল লাভার্স ও জেলা ফিশারী কর্মকর্তার উপস্থিতে অবমুক্ত করার জন্য কচ্ছপগুলো স্টেশনে সংরক্ষন করা হয়েছে।
মন্তব্য করুন