জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী মেলা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মুলাদী শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে আয়োজিত স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, এলজিইডি কর্মকর্তা তানজিলুর রহমান, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক দিদারুল আহসান খান।
মেলায় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ, এলজিইডি, জনস্বাস্থ্য অধিদপ্তর অংশ গ্রহন করেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন, উপজেলা এলজিইডি অফিস, দ্বিতীয় স্থান অধিকার করে জনস্বাস্থ্য অধিদপ্তর, তৃতীয় স্থান অধিকার করেন সফিপুর ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা প্রদান করা হয়।