মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা আজ বুধবার (৩০ আগস্ট) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলার উপ-পরিচালক হাবিব তৌহিদ ইমাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহাঙ্গীর হোসেন সরদার, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কাজেই মাদকমুক্ত সমাজ গড়তে হবে। তা না হলে কোনো জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারবে না। সভায় সকলকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
মন্তব্য করুন